প্রধান শিক্ষকের বাণী

বিশ্বায়নের এই যুগে তথ্য ও প্রযুক্তিজ্ঞান সমৃদ্ধ জনশক্তি গড়ে তোলা সময়ের দাবি। শুরু হয়েছে চতুর্থ শিল্প বিপ্লবের কর্মযজ্ঞ। ৪র্থ শিল্প বিপ্লবের সুযোগকে কাজে লাগাতে হলে আমাদের প্রধানতম লক্ষ্য হতে হবে উপযোগী সুদক্ষ মানবসম্পদ সৃষ্টি, আর এজন্য প্রয়োজন হবে শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন। জ্ঞানভিত্তিক এই শিল্প বিপ্লবে প্রাকৃতিক সম্পদের চেয়ে দক্ষ মানবসম্পদই হবে বেশি মূল্যবান। চতুর্থ শিল্পবিপ্লব পুরো জীবনব্যবস্থাকে প্রভাবিত করবে বলে ধারণা করা হচ্ছে। প্রযুক্তির সঙ্গে মানুষ, প্রকৃতি এবং সমাজের সর্ম্পকের বৃহত্তর রূপান্তর হতে পারে। প্রতিনিয়ত ডিজিটালাইজেশনের রূপান্তরের সাথে খাপ খাওয়াতে না পারলে ৪র্থ শিল্প বিপ্লবের সুফল পাওয়া মোটেই সম্ভব হবে না। আগামীর পৃথিবীটি হবে জ্ঞানভিত্তিক প্রজন্মের পৃথিবী, তাই সেই সময়ের জন্য প্রস্তুতি নেয়ার এখনই সময়।   প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব ডায়ানামিক ওয়েবসাইটের মাধ্যমে সর্বোচ্চ সেবা প্রদানের সরকারি নির্দেশনা অনুসারে পোড়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সকল কার্যক্রম, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের যাবতীয় তথ্যাদি স্কুলের ওয়েবসাইটে সন্নিবেশিত হয়েছে। শিক্ষকবৃন্দ প্রতিটি বিষয়ের পাঠ পরিকল্পনা এবং প্রয়োজনীয় নির্দেশনা ওয়েবসাইটের মাধ্যমে প্রদান করছেন৷ এছাড়া প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম, ভর্তি সংক্রান্ত তথ্য, সাধারণ নোটিশ, পরীক্ষার ফলাফল এবং প্রয়োজনীয় তথ্যাবলি ওয়েবসাইটে প্রকাশিত হচ্ছে। স্কুলের নিজস্ব ফেইসবুক পেইজ ও ডায়ানামিক ওয়েবসাইটটি তরুণ প্রজন্মকে তথ্য ও প্রযুক্তি ব্যবহারে এবং জ্ঞানার্জনে অধিকতর আগ্রহী করে তুলবে এবং তাদের প্রয়োজন মেটাতে সক্ষম হবে- এই প্রত্যাশা করছি। আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য স্বাগত জানাচ্ছি। প্রধান শিক্ষক মোঃ আমিনুর রহমান।

Premium SEO Backlinks
Premium SEO Backlinks